১৭ (kokhon ghumiyechhinu)

কখন ঘুমিয়েছিনু,

জেগে উঠে দেখিলাম--

কমলালেবুর ঝুড়ি

পায়ের কাছেতে

কে গিয়েছে রেখে।

কল্পনায় ডানা মেলে

অনুমান ঘুরে ঘুরে ফিরে

একে একে নানা স্নিগ্ধ নামে।

স্পষ্ট জানি না'ই জানি,

এক অজানারে লয়ে

নানা নাম মিলিল আসিয়া

নানা দিক হতে।

এক নামে সব নাম সত্য হয়ে উঠি

দানের ঘটায়ে দিল

পূর্ণ সার্থকতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

61
Verses
এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে,
এই পুঞ্জপুঞ্জীভূত জড়ের জঞ্জালে,
মৃত আবর্জনা। ওরে, জাগিতেই হবে
এ দীপ্ত প্রভাতকালে, এ জাগ্রত ভবে
এই কর্মধামে। দুই নেত্র করি আঁধা
জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা,
আচারে বিচারে বাধা, করি দিয়া দূর
ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর
আনন্দে উদার উচ্চ।
সমস্ত তিমির
ভেদ করি দেখিতে হইবে ঊর্দ্ধশির
এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে।
ঘোষণা করিতে হবে অসংশয়মনে--
"ওগো দিব্যধামবাসী দেবগণ যত,
মোরা অমৃতের পুত্র তোমাদের মতো।'
আরো দেখুন
3
Verses
IS SUMMER'S festival only for fresh blossoms and not also for withered leaves and faded flowers?
Is the song of the sea in tune only with the rising waves?
Does it not also sing with the waves that fall?
Jewels are woven into the carpet where stands my king, but there are patient clods waiting to be touched by his feet.
Few are the wise and the great who sit by my Master, but he has taken the foolish in his arms and made me his servant for ever.
আরো দেখুন
3
Verses
ওগো      শেফালি-বনের মনের কামনা।
    কেন      সুদূর গগনে গগনে
    আছ      মিলায়ে পবনে পবনে।
    কেন      কিরণে কিরণে ঝলিয়া
    যাও       শিশিরে শিশিরে গলিয়া।
    কেন      চপল আলোতে ছায়াতে
    আছ      লুকায়ে আপন মায়াতে।
তুমি      মুরতি ধরিয়া চকিতে নামো-না।
ওগো      শেফালি-বনের মনের কামনা।
    আজি       মাঠে মাঠে চলো বিহরি,
    তৃণ         উঠুক শিহরি শিহরি,
    নামো       তালপল্লব-বীজনে
    নামো      জলে ছায়াছবি-সৃজনে;
    এসো      সৌরভ ভরি আঁচলে,
    আঁখি      আঁকিয়া সুনীল কাজলে
মম        চোখের সমুখে ক্ষণেক থামো-না
ওগো      শেফালি-বনের মনের কামনা।
ওগো      সোনার স্বপন, সাধের সাধনা।
    কত       আকুল হাসি ও রোদনে
    রাতে      দিবসে স্বপনে বোধনে,
    জ্বালি'     জোনাকি-প্রদীপ-মালিকা,
    ভরি'       নিশীথ-তিমির-থালিকা,
    প্রাতে     কুসুমের সাজি সাজায়ে,
    সাঁঝে      ঝিল্লি-ঝাঁজর বাজায়ে,
কত       করেছে তোমার স্তুতি-আরাধনা।
ওগো      সোনার স্বপন, সাধের সাধনা।
    ওই         বসেছ শুভ্র আসনে
    আজি    নিখিলের সম্ভাষণে;
    আহা      শ্বেতচন্দন-তিলকে
    আজি    তোমারে সাজায়ে দিল কে।
    আহা      বরিল তোমারে কে আজি
    তার      দুঃখ-শয়ন তেয়াজি,
তুমি      ঘুচালে কাহার বিরহ-কাঁদনা।
ওগো      সোনার স্বপন, সাধের সাধনা।
আরো দেখুন