১৮ (songsarer nana khetre nana)

সংসারের নানা ক্ষেত্রে নানা কর্মে বিক্ষিপ্ত চেতনা--

মানুষকে দেখি সেথা বিচিত্রের মাঝে

পরিব্যাপ্ত রূপে;

কিছু তার অসমাপ্ত, অপূর্ণ কিছু বা।

রোগীকক্ষে নিবিড় একান্ত পরিচয়

একাগ্র লক্ষ্যের চারি দিকে,

নূতন বিস্ময় সে যে

দেখা দেয় অপরূপ রূপে।

সমস্ত বিশ্বের দয়া

সম্পূর্ণ সংহত তার মাঝে,

তার করস্পর্শে, তার বিনিদ্র ব্যাকুল আঁখিপাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পুপুদিদির জন্মদিনে
Verses
যে ছিল মোর ছেলেমানুষ
                     হারিয়ে গেল কোথা--
         পথ ভুলে সে পেরিয়েছিল
                     মরা নদীর সোঁতা।
         হায়, বুড়োমির পাঁচিল তারে
                      আড়াল করল আজ--
         জানি নে কোন্‌ লুকিয়ে-ফেরা
                     বয়স-চোরার কাজ।
         হঠাৎ তোমার জন্মদিনের
                     আঘাত লাগল দ্বারে,
         ডাক দিল সে দূর সেকালের
                     খ্যাপা বালকটারে।
               ছেলেমানুষ আমি
         ডাক শুনে সে এগিয়ে এসে
                     হঠাৎ গেল থামি।
         বললে, শোনো ওগো কিশোরিকা,
               "রবীন্দ্র' নাম কুষ্ঠিতে যার লিখা,
         নামটা সত্য--সত্য শুধু
                     তারিখটা মাত্তর--
         তাই বলে তো বয়সখানা
                     নয়কো ছিয়াত্তর।
         কাঁচা প্রাণের দৃষ্টি যে তার,
                     জগৎটা তার কাঁচা।
         বাঁধে নি তায় খেতাব-লাভের
                     বিষয়-লোভের খাঁচা।
         মনটাতে তার সবুজ রঙে
                     সোনার বরন মেশা।
         বক্ষে রসের তরঙ্গ তার,
                     চক্ষে রূপের নেশা।
         ফাগুন-দিনের হাওয়ার খ্যাপামি যে
               পরানে তার স্বপন বোনে
                     রঙিন মায়ার বীজে।
               ভরসা যদি মেলে
         তোমার লীলার আঙিনাতে
                     ফিরবে হেসে খেলে।
         এই ভুবনের ভোর-বেলাকার গান
               পূর্ণ করে রেখেছে তার প্রাণ।
                     সেই গানেরই সুর
               তোমার নবীন জীবনখানি
                     করবে সুমধুর।
আরো দেখুন
115
Verses
FORLORN thoughts from the forsaken hives of all ages,
swarming in the air, hum round my heart and seek my voice.
আরো দেখুন
জানি জানি কোন্‌ আদি কাল হতে
Verses
জানি জানি কোন্‌ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে,
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
       রেখে গেছ প্রাণে কত হরষন।
              কতবার তুমি মেঘের আড়ালে
              এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
              অরুণ-কিরণে চরণ বাড়ালে,
                     ললাটে রাখিলে শুভ পরশন।
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
       অরূপের কত রূপদরশন।
              কত যুগে যুগে কেহ নাহি জানে
              ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
              কত সুখে দুখে কত প্রেমে গানে
                     অমৃতের কত রসবরষন।
আরো দেখুন