৭৫ (sonyasi dhyane nimagno)

সন্ন্যাসী,

    ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত।

    বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥

রসহীন তরু,    নিষ্ঠুর মরু,

বাতাসে বাজিছে রুদ্র ডমরু,

    ধরা-ভাণ্ডার রিক্ত॥

জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!

স্থলে জলে ফুলে ফুলে পল্লবে

চপল চরণ ফেলো হে। জাগো!

জাগো গানে গানে         নব নব তানে,

জাগাও উদাস হতাশ পরানে

    উদার তোমার নৃত্য॥ জাগাও॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সবার সাথে চলতেছিল
Songs
         সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে,
কোন্‌ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে॥
    এক নিমেষেই রাত্রি হল ভোর,    চিরদিনের ধন যেন সে মোর,
         পরিচয়ের অন্ত যেন কোনোখানে  নাইকো একেবারে--
               চেনা কুসুম ফুটে আছে না-চেনা এই গহন বনের ধারে
                     অজানা এই পথের অন্ধকারে॥
         জানি জানি দিনের শেষে সন্ধ্যাতিমির নামবে পথের মাঝে--
আবার কখন পড়বে আড়াল, দেখাশোনার বাঁধন রবে না যে।
               তখন আমি পাব মনে মনে    পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে,
         জানব চিরদিনের পথে আঁধার আলোয় চলছি সারে সারে--
    হৃদয়-মাঝে দেখব খুঁজে একটি মিলন সব-হারানোর পারে
                     অজানা এই পথের অন্ধকারে॥
আরো দেখুন
তোরা বসে গাঁথিস মালা,
Songs
তোরা বসে গাঁথিস মালা,         তারা গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে॥
তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে                 ফিরেও তো নাহি চায় --
হৃদয়ের পাত্রখানি         ভেঙে দিয়ে চলে যায়!!
তোরা কেবল হাসি দিবি,         তারা কেবল বসে আছে --
চোখের জল দেখিলে তারা       আর তো রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখে          প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি    অশ্রুছাঁকা হাসি হেসে --
বুক ফেটে, কথা না বলে         শুকায়ে পড়িবি শেষে॥
আরো দেখুন
বৃথা গেয়েছি বহু গান
Songs
            বৃথা গেয়েছি বহু গান
          কোথা সঁপেছি মন প্রাম!
তুমি তো ঘুমে নিমগন,           আমি জাগিয়া অনুখন।
আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।--
            বৃথা গেয়েছি বহু গান।
যাত্রী সবে তরী খুলে              গেল সুদূর উপকূলে,
মহাসাগরতটমূলে        ধূ ধূ করিছে এ শ্মশান।--
কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি।
অস্তাচলে গেল রবি,               হইল দিবা অবসান।--
            বৃথা গেয়েছি বহু গান॥
আরো দেখুন