৩০ (sabar sathe chaltechhila)

         সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে,

কোন্‌ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে॥

    এক নিমেষেই রাত্রি হল ভোর,    চিরদিনের ধন যেন সে মোর,

         পরিচয়ের অন্ত যেন কোনোখানে  নাইকো একেবারে--

               চেনা কুসুম ফুটে আছে না-চেনা এই গহন বনের ধারে

                     অজানা এই পথের অন্ধকারে॥

         জানি জানি দিনের শেষে সন্ধ্যাতিমির নামবে পথের মাঝে--

আবার কখন পড়বে আড়াল, দেখাশোনার বাঁধন রবে না যে।

               তখন আমি পাব মনে মনে    পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে,

         জানব চিরদিনের পথে আঁধার আলোয় চলছি সারে সারে--

    হৃদয়-মাঝে দেখব খুঁজে একটি মিলন সব-হারানোর পারে

                     অজানা এই পথের অন্ধকারে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে
Songs
                 গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে,
                                           অরণ্যে তমশ্ছায়া।
                             মুখর নির্ঝরকলকল্লোলে
                        ব্যাধের চরণধ্বনি শুনিতে না পায় ভীরু
                                         হরিণদম্পতি।
                        চিত্রব্যাঘ্র পদনখচিহ্নরেখাশ্রেণী
                             রেখে গেছে ওই পথপঙ্ক-'পরে,
                                  দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান।
আরো দেখুন
আনন্দলোকে
Songs
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥
আরো দেখুন
চেনা ফুলের গন্ধস্রোতে
Songs
চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে॥
     একদা কোন্‌ কিশোর-বেলায়   চেনা চোখের মিলন-মেলায়
     সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে ধারে॥
তারি ভাষার বাণী নিয়ে প্রিয়া আমার গেছে ডেকে,
তারি বাঁশির ধ্বনি সে যে বিরহে মোর গেছে রেখে।
     পরিচিত নামের ডাকে   তার পরিচয় গোপন থাকে,
     পেয়ে যারে পাই নে তারি পরশ পাই যে বারে বারে॥
আরো দেখুন