৪৭৬ (anandaloke mangalaloke)

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,

বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥

গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে

করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥

ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা

ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥

বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,

করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥

স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,

কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥

জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব

শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

রাগ: ঝিঁঝিট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার মন তুমি
Songs
          আমার   মন তুমি, নাথ, লবে হ'রে
          আমি    আছি বসে সেই আশা ধরে ॥
নীলাকাশে ওই তারা ভাসে,      নীরব নিশীথে শশী হাসে,
আমার   দু নয়নে বারি আসে ভরে--     আছি আশা ধরে ॥
স্থলে জলে তব ধূলিতলে,      তরুলতা তব ফুলে ফলে,
                   নরনারীদের প্রেমডোরে,
নানা দিকে দিকে নানা কালে,    নানা সুরে সুরে নানা তালে
          নানা মতে তুমি লবে মোরে--     আছি আশা ধরে ॥
আরো দেখুন
তুমি কে গো, সখীরে কেন
Songs
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।
কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না।
হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
এসেছ কি ভেঙে দিতে খেলা,
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।
আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।
জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।
দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা।
আরো দেখুন
জানি জানি তুমি
Songs
     জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
     তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥
এসছে তুমি তো বিনা আভরণে,    মুখর নূপুর বাজে না চরণে,
     তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে।
     ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়,
     শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে॥
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে,
     তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে,    আমার মনের সুর ওই বাজে,
     উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে॥
আরো দেখুন