৭৬ (charanrekha tabo je pothe)

চরণরেখা তব   যে পথে দিলে লেখি

চিহ্ন আজি তারি         আপনি ঘুচালে কি॥

ছিল তো শেফালিকা     তোমারি-লিপি-লিখা,

তারে যে তৃণতলে       আজিকে লীন দেখি॥

কাশের শিখা যত         কাঁপিছে থরথরি,

মলিন মালতী যে         পড়িছে ঝরি ঝরি।

তোমার যে আলোকে অমৃত দিত চোখে

স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আঘাত করে নিলে
Songs
                   আঘাত করে নিলে জিনে,
                   কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে   তবে আমার প্রাণে এলে--
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
                   তুফান দেখে ঝড়ের রাতে
                   ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে--
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥
আরো দেখুন
মধুর বসন্ত এসেছে
Songs
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
আরো দেখুন
সব দিবি কে
Songs
সব দিবি কে সব দিবি পায়,    আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়,    আয় আয় আয়॥
    আসবে যে সে স্বর্ণরথে--  জাগবি কারা রিক্ত পথে
    পৌষ-রজনী তাহার আশায়, আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা,    হায় হায় হায়।
তার পরে তার যাবার বেলা,    হায় হায় হায়।
    চলে গেলে জাগবি যবে    ধনরতন বোঝা হবে,  
    বহন করা হবে-যে দায়,    আয় আয় আয়॥
আরো দেখুন