৭৭ (gandho rekhar ponthe tomar)

গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি,

লেখন রে মোর, ছন্দ-ডানার প্রজাপতি--

স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস দুলি

       পরান-কণা বিন্দুসুরার নেশার ঘোরে॥

চৈত্র হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা

পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা--

অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি

       কৌতুকে ভোর পাঠায় কে তোর পাখায় ভ'রে॥

তোর মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল হেলা।

তার সে চিকন রঙের লিখন ক্ষণেকতরেই খেয়াল খেলা।

সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে,

গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে,

পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি--

       রয় না বাঁধা আপন ছবির রাখীর ভোরে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩৩৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অগাস্ট, ১৯২৮

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রেমানন্দে রাখো পূর্ণ
Songs
প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।
বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,
চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥
সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,
দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥
জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,
মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥
লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি--
হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥
আরো দেখুন
অসীম আকাশে অগণ্য কিরণ
Songs
অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে--
তুমি কোথায়, তুমি কোথায়?।
হায় সকলই অন্ধকার-- চন্দ্র, সূর্য, সকল কিরণ,
আঁধার নিখিল বিশ্বজগত।
তোমার প্রকাশ হৃদয়মাঝে সুন্দর মোর নাথ--
মধুর প্রেম-আলোকে   তোমারি মাধুরী তোমারে প্রকাশে ॥
আরো দেখুন
বৈশাখ হে, মৌনী
Songs
     বৈশাখ হে, মৌনী তাপস, কোন্‌ অতলের বাণী
              এমন   কোথায় খুঁজে পেলে।
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি
     এল   গভীর ছায়া ফেলে॥
          রুদ্রতপের সিদ্ধি এ কি   ওই-যে তোমার বক্ষে দেখি,
              ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
     তোমার   রক্তনয়ন মেলে।
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
     যেন   হানবে অবহেলে।
          হঠাৎ তোমার কণ্ঠে এ যে   আশার ভাষা উঠল বেজে,
              দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
আরো দেখুন