৩৯৩ (premanande rakho purna)

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।

বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,

চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥

সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,

দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥

জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,

মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥

লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি--

হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥

রাগ: কাফি-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মম অঙ্গনে স্বামী
Songs
মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে,
সুগন্ধ ভাসে আনন্দ-রাতে ॥
          খুলে দাও দুয়ার সব,
          সবারে ডাকো ডাকো,
নাহি রেখো কোথাও কোনো বাধা--
অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে ॥
আরো দেখুন
ওই রে তরী
Songs
                   ওই রে তরী দিল খুলে।
              তোর বোঝা কে নেবে তুলে?।
সামনে যখন যাবি ওরে   থাক্‌-না পিছন পিছে পড়ে--
     পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে--
     তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্‌ রে আবার মাঝিরে ডাক,  বোঝা তোমার যাক ভেসে যাক--
     জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ॥
আরো দেখুন
হবে জয়, হবে জয়
Songs
      হবে জয়, হবে জয়,হবে জয় রে
          ওহে বীর, হে নির্ভয়।
জয়ী প্রাণ, চিরপ্রাণ,    জয়ী রে আনন্দগান,  
জয়ী প্রেম, জয়ী ক্ষেম,    জয়ী জ্যোতির্ময় রে॥
      এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে,
          ওহে বীর, হে নির্ভয়।
ছাড়ো ঘুম, মেলো চোখ,    অবসাদ দূর হোক,
আশার অরুণালোক    হোক অভ্যুদয় রে॥
আরো দেখুন