৭৪ (ogo jaler rani)

            ওগো জলের রানী,

ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো--

            আমি যে ভয় মানি।

কখন তুমি শান্তগভীর, কখন্‌ টলোমলো--

কখন্‌   আঁখি অধীর হাস্যমদির,কখন্‌ ছলোছলো--

            কিছুই নাহি জানি।

যাও কোথা যাও,         কোথা যাও যে চঞ্চলি।

লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।

দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো--

বুকের 'পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো

            সুনীল আঁচলখানি।

            হাওয়ার দুলালী,

নাচের তালে তালে শ্যামল কুলের মন ভুলালি!

ওগো    অরুণ আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,

দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে

            তারার ছায়া আনি॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: বামন শিরোদকর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমাকে যে বাঁধবে
Songs
আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন,
            সে কি  অমনি হবে।
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন,
            সে কি  অমনি হবে॥
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে,
            সে কি  অমনি হবে।
তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে,
            সে কি  অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন,
            সে কি  অমনি হবে॥
আরো দেখুন
লহো লহো, ফিরে লহো
Songs
            লহো লহো ফিরে লহো
                             তোমার এই বর,
                               হে অনঙ্গদেব।
                        মুক্তি দেহো মোরে, ঘুচায়ে দাও
                          এই মিথ্যার জাল,
                             হে অনঙ্গদেব।
                   চুরির ধন আমার দিব ফিরায়ে
                        তোমার পায়ে
                          আমার অঙ্গশোভা;
                   অধররক্ত-রাঙিমা যাক মিলায়ে
                        অশোকবনে, হে অনঙ্গদেব।
                   যাক যাক যাক এ ছলনা,
                        যাক এ স্বপন, হে অনঙ্গদেব॥
আরো দেখুন
জয় তব হোক জয়
Songs
                                              জয় তব হোক জয় ।
                                    স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয় ।
                                 বহুদিন হতে ভারতের বাণী    আছিল নীরবে অপমান             মানি,
                                    তুমি তারে আজ জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময় ।
                                    জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা
                                    তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা ।
                                 অবারিতগতি তব জয়রথ  ফিরে যেন আজি সকল জগৎ,
                                    দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয় ।।
আরো দেখুন