৭৩ (kalo megher ghota)

কালো মেঘের ঘটা ঘটনায় রে    আঁধার গগনে,

        ঝরে ধারা ঝরোঝরো    গহন বনে।

এত দিনে বাঁধন টুটে     কুঁড়ি তোমার উঠল ফুটে

        বাদল-বেলার বরিষনে

ওগো, এবার তুমি জাগো জাগো--

যেন এই বেলাটি হারায় না গো।

অশ্রুভরা কোন্‌ বাতাসে           গন্ধে যে তার ব্যথা আসে--

        আর কি গো সে রয় গোপনে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সারা জীবন দিল আলো
Songs
          সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
মেঘের কলস ভ'রে ভ'রে   প্রসাদবারি পড়ে ঝ'রে,
          সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ--
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
          তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি,
          এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,
ফুল যে আসে দিনে দিনে   বিনা রেখার পথটি চিনে,
          এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ--
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
আরো দেখুন
তুমি ডাক দিয়েছ
Songs
তুমি    ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,
আমার           মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
          ফিরি আমি উদাস প্রাণে,   তাকাই সবার মুখের পানে,
                   তোমার মতো এমন টানে   কেউ তো টানে না ॥
                   বেজে ওঠে পঞ্চমে স্বর,   কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
                   বাহির হতে দুয়ারে কর   কেউ তো হানে না।
          আকাশে কার ব্যাকুলতা,   বাতাস বহে কার বারতা,
                   এ পথে সেই গোপন কথা   কেউ তো আনে না ॥
আরো দেখুন
সুমধুর শুনি আজি
Songs
              সুমধুর শুনি আজি,   প্রভু, তোমার নাম।
                  প্রেমসুধাপানে প্রাণ   বিহ্বলপ্রায়,
                      রসনা অলস অবশ  অনুরাগে।।
আরো দেখুন