৩৫৫ (sara jiban dilo alo)

          সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ

          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥

মেঘের কলস ভ'রে ভ'রে   প্রসাদবারি পড়ে ঝ'রে,

          সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ--

          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥

          তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি,

          এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,

ফুল যে আসে দিনে দিনে   বিনা রেখার পথটি চিনে,

          এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ--

          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥

রাগ: বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তবু, পারি নে সঁপিতে প্রাণ
Songs
                   তবু  পারি নে সঁপিতে প্রাণ ।
       পলে পলে মরি সেও ভালো, সহি  পদে পদে অপমান ।।
       কথার বাঁধুনি, কাঁদুনির পালা— চোখে নাহি কারো নীর ।
       আবেদন আর নিবেদনের থালা  ব’হে ব’হে নত শির ।
       কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ !  জগতের মাঝে ভিখারির সাজ—
       আপনি করি নে আপনার কাজ,  পরের ' পরে অভিমান ।।
       আপনি নামাও কলঙ্কপশরা,  যেয়ো না পরের দ্বার—
       পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা  সকল ভিক্ষার ছার ।
       ‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু  কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু—
       মান পেতে চাও, প্রাণ পেতে চাও,  প্রাণ আগে করো দান ।।
আরো দেখুন
এসো গো, জ্বেলে
Songs
     এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
          বিজন ঘরের কোণে, এসো গো।
     নামিল শ্রাবণসন্ধ্যা,   কালো ছায়া ঘনায় বনে বনে॥
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়   যূথীমালিকার মৃদু গন্ধে--
              নীলবসন-অঞ্চল-ছায়া
                   সুখরজনী-সম মেলুক মনে॥
          হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি   কোন্‌ সুরে ডাকি তোমারে।
              পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
              শুনিতে পাও কি তাহার বাণী--
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥
আরো দেখুন
হেরিয়া শ্যামল ঘন
Songs
          হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই     সজল কাজল আঁখি পড়িল মনে॥
          অধর করুণা-মাখা,   মিনতিবেদনা-আঁকা
          নীরবে চাহিয়া থাকা বিদায়খনে॥
          ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,
          পবন মাতিছে বনে পাগল গানে।
          আমার পরানপুটে   কোন্‌খানে ব্যথা ফুটে,
          কার কথা জেগে উঠে হৃদয়কোণে॥
আরো দেখুন