৩০ (heriya shyamal ghano)

          হেরিয়া শ্যামল ঘন নীল গগনে

সেই     সজল কাজল আঁখি পড়িল মনে॥

          অধর করুণা-মাখা,   মিনতিবেদনা-আঁকা

          নীরবে চাহিয়া থাকা বিদায়খনে॥

          ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,

          পবন মাতিছে বনে পাগল গানে।

          আমার পরানপুটে   কোন্‌খানে ব্যথা ফুটে,

          কার কথা জেগে উঠে হৃদয়কোণে॥

রাগ: গৌড়মল্লার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: ইচ্ছামতী নদীবক্ষে

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি তো সেই যাবেই
Songs
তুমি তো সেই যাবেই চ'লে,     কিছু তো না রবে বাকি--
আমায় ব্যথা দিয়ে গেলে           জেগে রবে সেই কথা কি॥
        তুমি পথিক আপন-মনে
            এলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ'লে  সে-সব আমি দেব ঢাকি॥
বেলা যাবে আঁধার হবে, একা ব'সে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।
        বিদায়-বাঁশির করুণ রবে
            সাঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥
আরো দেখুন
দুঃখ এ নয়, সুখ নহে গো
Songs
          দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে
          আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।। 
          ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে
          সাথে করে নিল আমায় জন্মমরণপারে–
                         এল পথিক সেজে।। 
          চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে 
          আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। 
          এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,
          ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে–
                         কালিমা যায় মেজে।।
আরো দেখুন
ওগো দেবতা আমার পাষাণদেবতা
Songs
 ওগো      দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,
            তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি। 
            প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি।
            এ পূজা কি তবে সবই বৃথা হবে।  কেঁদে কি ফিরিবে দাসী। 
            এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি। 
            আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি। 
            এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে। 
            দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।।
আরো দেখুন