৭৩ (dukkho e nay sukh nahe go)

          দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে

          আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।। 

          ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে

          সাথে করে নিল আমায় জন্মমরণপারে–

                         এল পথিক সেজে।। 

          চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে 

          আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। 

          এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,

          ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে–

                         কালিমা যায় মেজে।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রহরশেষের আলোয় রাঙা
Songs
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।
আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

আরো দেখুন
আমার এ পথ
Songs
আমার এ পথ তোমার পথের থেকে   অনেক দূরে গেছে বেঁকে॥
     আমার ফুলে আর কি কবে   তোমার মালা গাঁথা হবে,
     তোমার বাঁশি দূরের হাওয়ায়   কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে   বসি পথের তরুছায়ে।
     সাথিহারার গোপন ব্যথা   বলব যারে সেজন কোথা--
     পথিকরা যায় আপন-মনে,   আমারে যায় পিছু রেখে॥
আরো দেখুন
হায় হেমন্তলক্ষ্মী
Songs
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা--
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥
     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,
     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।
     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,
     আপনাকে এই কেমন তোমার গোপন ক'রে রাখা ॥
আরো দেখুন