১৭২ (hay hemanta lakkhi)

হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা--

হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥

     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,

     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥

ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।

দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।

     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,

     আপনাকে এই কেমন তোমার গোপন ক'রে রাখা ॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার বীণায় গান
Songs
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥
     সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ,
     তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে।
     গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে,
     ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো ॥
আরো দেখুন
মেঘের কোলে কোলে
Songs
   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে--
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা--
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥
আরো দেখুন
সঙ্কোচের বিহ্বলতা
Songs
        সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান।
        সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়,    আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
        দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
        নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়,    নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়।
        ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
        নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়,    দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়॥
আরো দেখুন