৯ (tabu pari ne sapite pran)

                   তবু  পারি নে সঁপিতে প্রাণ ।

       পলে পলে মরি সেও ভালো, সহি  পদে পদে অপমান ।।

       কথার বাঁধুনি, কাঁদুনির পালা— চোখে নাহি কারো নীর ।

       আবেদন আর নিবেদনের থালা  ব’হে ব’হে নত শির ।

       কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ !  জগতের মাঝে ভিখারির সাজ—

       আপনি করি নে আপনার কাজ,  পরের ' পরে অভিমান ।।

       আপনি নামাও কলঙ্কপশরা,  যেয়ো না পরের দ্বার—

       পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা  সকল ভিক্ষার ছার ।

       ‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু  কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু—

       মান পেতে চাও, প্রাণ পেতে চাও,  প্রাণ আগে করো দান ।।

রাগ: পিলু

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নয়ন ছেড়ে গেলে চলে
Songs
          নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে--
          তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি               তবু চির সাথের সাথি
          ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
          তোমার সুধারসের ধারা গহনপথে এসে
          ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব                   শুনিয়েছিলে যে সুর তব
          বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥
আরো দেখুন
দাও হে আমার
Songs
          দাও হে আমার ভয় ভেঙে দাও।
          আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি,   কোন্‌ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্‌বিহারী      হৃদয়পানে হাসিয়া চাও॥
বলো আমায় বলো কথা,     গায়ে আমার পরশ করো।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে     আমায় তুমি তুলে ধরো।
যা বুঝি সব ভুল বুঝি হে,  যা খুঁজি সব ভুল খুঁজি হে--
হাসি মিছে,কান্না মিছে,       সামনে এসে এ ভুল ঘুচাও॥
আরো দেখুন
কেন পান্থ, এ চঞ্চলতা
Songs
          কেন    পান্থ, এ চঞ্চলতা।
          কোন্‌   শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত   বিদায়বিষাদে উদাসমত--
ঘনকুন্তলভার ললাটে নত,   ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে   মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!   বরমাল্য গলে তব হয় নি ম্লান'
              আজও হয় নি ম্লান'--
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা ॥
আরো দেখুন