১০ (ken cheye achho go ma)

                  কেন চেয়ে আছ, গো মা, মুখপানে ।

       এরা  চাহে না তোমারে চাহে না যে,  আপন মায়েরে নাহি জানে।

       এরা  তোমায় কিছু দেবে না, দেবে না— মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।

       তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি— স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,

                        জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।

       এরা কী দেবে তোরে ! কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।

       মনের বেদনা রাখো, মা, মনে ।  নয়নবারি নিবারো নয়নে।।

       মুখ লুকাও, মা, ধুলিশয়নে— ভুলে থাকো যত হীন সন্তানে।

       শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি  দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।

       দুঃখ জানায়ে কী হবে, জননী,  নির্মম চেতনাহীন পাষাণে ।।

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বলো তো এইবারের মতো
Songs
               বল তো এইবারের মতো
প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥
কিছু-বা ফল গেছে ঝরে,     কিছু-বা ফল আছে ধরে,
               বছর হয়ে এল গত--
রোদের দিনে ছায়ায় বসে      বাজায় বাঁশি রাখাল যত ॥
               হুকুম তুমি কর যদি
চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই--  ওই-যে মেতে ওঠে নদী।
পার ক'রে নিই ভরা তরী,    মাঠের যা কাজ সারা করি,
               ঘরের কাজে হই গো রত--
এবার আমার মাথার বোঝা    পায়ে তোমার করি নত ॥
আরো দেখুন
যদি প্রেম দিলে
Songs
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?।
কেন    তারার মালা গাঁথা,
কেন    ফুলের শয়ন পাতা,
কেন    দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে    ক্ষণে ক্ষণে কেন
আমার  হৃদয় পাগল-হেন
তরী    সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
আরো দেখুন
কোন্ আলোতে প্রাণের
Songs
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস--
    সাধক ওগো, প্রেমিক ওগো,
        পাগল ওগো, ধরায় আস।
            এই   অকুল সংসারে
দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে।
            ঘোর    বিপদ-মাঝে
কোন্‌ জননীর মুখের হাসি দেখিয়া হাস॥
            তুমি        কাহার সন্ধানে
সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে।
            এমন        ব্যাকুল করে
কে তোমারে কাঁদায় যারে ভালোবাস।
            তোমার     ভাবনা কিছু নাই--
কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।
            তুমি   মরণ ভুলে
কোন্‌ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥
আরো দেখুন