৪৪ (balo to eibarer mato)

               বল তো এইবারের মতো

প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥

কিছু-বা ফল গেছে ঝরে,     কিছু-বা ফল আছে ধরে,

               বছর হয়ে এল গত--

রোদের দিনে ছায়ায় বসে      বাজায় বাঁশি রাখাল যত ॥

               হুকুম তুমি কর যদি

চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই--  ওই-যে মেতে ওঠে নদী।

পার ক'রে নিই ভরা তরী,    মাঠের যা কাজ সারা করি,

               ঘরের কাজে হই গো রত--

এবার আমার মাথার বোঝা    পায়ে তোমার করি নত ॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দৈবে তুমি কখন
Songs
     দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও তুমি   গান গেয়ে গেয়ে।
     যে আকাশে সুরের লেখা লেখো
          তার পানে রই চেয়ে চেয়ে॥
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,   চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,
     মৌমাছিরা আপনা হারায় যেন   গন্ধের পথ বেয়ে বেয়ে॥
              গানের টানা-জালে
     নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।
মাটির আড়াল করি ভেদন   সুরলোকের আনে বেদন,
          মর্তলোকের বীণার তারে   রাগিণী দেয় ছেয়ে॥
আরো দেখুন
কেন গো সে মোরে
Songs
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস।
কেন গো বিষণ্ন আঁখি              আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে             আকুল নিশ্বাস।
আদর করিতে মোরে চায় কতবার,
সহসা কী ভেবে যেন ফেরে সে আবার।
নত করি দুনয়নে         কী যেন বুঝায় মনে,
মন সে কিছুতে যেন পায় না আশ্বাস।
আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি
সে কেন চমকি উঠি লয় তাহা টানি।
আমি কাছে গেলে হায়            সে কেন গো সরে যায় --
মলিন হইয়া আসে অধর সহাস॥
আরো দেখুন
হায় হেমন্তলক্ষ্মী
Songs
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা--
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥
     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,
     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।
     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,
     আপনাকে এই কেমন তোমার গোপন ক'রে রাখা ॥
আরো দেখুন