৪৩ (kar hate ei mala tomar)

            কার হাতে এই মালা তোমার পাঠালে

আজ                ফাগুন দিনের সকালে।

            তার    বর্ণে তোমার নামের রেখা,

                     গন্ধে তোমার ছন্দ লেখা,

                        সেই মালাটি বেঁধেছি মোর কপালে

                               আজ     ফাগুন দিনের সকালে

            গানটি   তোমার চলে এল আকাশে

আজ                ফাগুন দিনের বাতাসে।

ওগো               আমার নামটি তোমার সুরে

                     কেমন করে দিলে জুড়ে

                     লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে,

                               আজ       ফাগুন দিনের সকালে।

রাগ: ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোথায় তুমি, আমি
Songs
কোথায় তুমি, আমি কোথায়,
জীবন কোন্‌ পথে চলিছে নাহি জানি ॥
নিশিদিন হেনভাবে       আর কতকাল যাবে--
দীননাথ, পদতলে লহো টানি ॥
আরো দেখুন
ওহে নবীন অতিথি
Songs
ওহে    নবীন অতিথি, তুমি   নূতন কি তুমি চিরন্তন।
          যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন॥
          যতনে কত-কী আনি   বেঁধেছিনু গৃহখানি,
          হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ॥
     কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে
     ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে।
          একটি না কহি বাণী   তুমি এলে মহারানী,
          কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ॥
আরো দেখুন
পদপ্রান্তে রাখ সেবকে
Songs
          পাদপ্রান্তে রাখ' সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
সর্বলোকপরমশরণ,   সকলমোহকলুষহরণ,
দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,
          সতরূপ প্রেমরূপ হে,
          দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ॥
হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু,   তুমি অপার প্রেমসিন্ধু।
যাচে তৃষিত অমিয়বিন্দু,   করুণালয় ভক্তবন্ধু
          প্রেমনেত্রে চাহ' সেবকে,
          বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ॥
          পুণ্যজ্যোতিপূর্ণ গগন,   মধুর হেরি সকল ভুবন,
          সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।
          এস' এস' শূন্য জীবনে,
          মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ॥
দেহ' জ্ঞান, প্রেম দেহ',   শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।
ধন্য হোক হৃদয় দেহ,   পুণ্য হোক সকল গেহ।
          পাদপ্রান্তে রাখ' সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
আরো দেখুন