৪২ (eta alo jwaliyechha ei gagane)

        এত আলো জ্বালিয়েছ এই গগনে

                 কী উৎসবের লগনে॥

সব আলোটি কেমন ক'রে    ফেল আমার মুখের 'পরে,

        তুমি আপনি থাকো আলোর পিছনে ॥

                 প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে

                         কী উৎসবের লগনে

সব আলো তার কেমন ক'রে   পড়ে তোমার মুখের 'পরে,

        আমি আপনি পড়ি আলোর পিছনে ॥

রাগ: ভৈরবী-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার হাতের অরুণলেখা
Songs
          তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
          স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি ॥
          তোমার রঙিন তুলির পাকে   নামাবলীর আঁকন আঁকে,
          তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি ॥
এই কামনা রইল মনে-- গোপনে আজ তোমায় কব
পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব।
     দিনের শেষে আমায় যবে          বিদায় নিয়ে যেতেই হবে
          তোমার হাতের লিখনমালা
              সুরের সুতোয় যাব গাঁথি ॥
আরো দেখুন
ফিরে চল্
Songs
ফিরে চল্‌, ফিরে চল্‌,   ফিরে চল্‌ মাটির টানে--
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে॥
যার     বুক ফেটে এই প্রাণ উঠেছে,   হাসিতে যার ফুল ফুটেছে রে,
                        ডাক দিল যে গানে গানে॥
              দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা,
              জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা।
ওর      হৃদয়-গলা জলের ধারা   সাগর-পানে আত্মহারা রে
                        প্রাণের বাণী বয়ে আনে॥
আরো দেখুন
তুমি বন্ধু, তুমি নাথ
Songs
তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার।
তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার ॥
তুমিই তো আনন্দলোক,    জুড়াও প্রাণ, নাশো শোক,
তাপহরণ তোমার চরণ অসীমশরণ দীনজনার ॥
আরো দেখুন