১৩ (ohe nabin atithi)

ওহে    নবীন অতিথি, তুমি   নূতন কি তুমি চিরন্তন।

          যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন॥

          যতনে কত-কী আনি   বেঁধেছিনু গৃহখানি,

          হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ॥

     কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে

     ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে।

          একটি না কহি বাণী   তুমি এলে মহারানী,

          কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তাই তোমার আনন্দ
Songs
তাই তোমার আনন্দ আমার 'পর
          তুমি তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
     তোমার     প্রেম হত যে মিছে।
       আমায় নিয়ে মেলেছ এই মেলা,
       আমার হিয়ায় চলছে রসের খেলা,
       মোর জীবনে বিচিত্ররূপ ধরে
            তোমার     ইচ্ছা তরঙ্গিছে॥
তাই তো তুমি রাজার রাজা হয়ে
     তব    আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ-বেশে
     প্রভু,    নিত্য আছ জাগি।
        তাই তো, প্রভু, হেথায় এল নেমে,
        তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,
মূর্তি তোমার যুগল-সম্মিলনে    সেথায়    পূর্ণ প্রকাশিছে॥
আরো দেখুন
সখা হে, কী দিয়ে
Songs
সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়॥
তোমার মুখে সুখের হাসি         আমি ভালোবাসি--
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়॥
আরো দেখুন
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
Songs
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ,
চকিতে শুনিতে শুধু পাই,
চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।
আরো দেখুন