১২ (marubijayer ketan uraye)

          মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে   হে প্রবল প্রাণ।

          ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে   হে কোমল প্রাণ॥

     মৌনী মাটির মর্মের গান কবে   উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে,

          মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে   হে মোহন প্রাণ॥

          পথিকবন্ধু, ছায়ার আসন পাতি   এসো শ্যামসুন্দর।

          এসো বাতাসের অধীর খেলার সাথী,   মাতাও নীলাম্বর।

উষায় জাগাও শাখায় গানের আশা,   সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা,

          রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা   হে উদার প্রাণ॥

রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ বৈশাখ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ মে, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ কী হরষ হেরি
Songs
এ কী হরষ হেরি কাননে।
পরান আকুল, স্বপন বিকশিত   মোহমদিরাময় নয়নে॥
ফলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে--     বসন্তপরশে বন শিহরে।
কী জানি কোথা পরান মন        ধাইছে বসন্তসমীরণে॥
ফুলেতে শুয়ে জোছনা   হাসিতে হাসি মিলাইছে।
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায়   ঘুমভারে অলসা বসুন্ধরা--
দূরে পাপিয়া পিউ-পিউ রবে     ডাকিছে সঘনে॥
আরো দেখুন
সখা, আপন মন নিয়ে
Songs
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি,
পরের মন বুঝে কে কবে।
অবোধ মন লয়ে ফিরি ভবে,
বাসনা ফাঁদে প্রাণে হা হা রবে,
এ মন দিতে চাও দিয়ে ফেলো
কেন গো নিতে চাও মন তবে।
স্বপন সম সব জানিয়ো মনে,
তোমার কেহ নাই এ ত্রিভুবনে;
যে জন ফিরিতেছে আপন আশে,
তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও,
হৃদয় দিয়ে শুধু শান্তি পাও।
তোমারে মুখ তুলে চাহে না যে,
থাক্‌ সে আপনার গরবে।
আরো দেখুন
তুমি ধন্য ধন্য হে
Songs
তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
          ধন্য তোমার জগতরচনা ॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
          এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে ॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
          কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
          কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
          তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥
আরো দেখুন