৮ (tomari tare ma sapinu e daho)

     তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ।  তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।।

     তোমারি শোকে এ আঁখি বরষিবে,   এ বীণা তোমারি গাহিবে গান ।।

     যদিও এ বাহু অক্ষম দুর্বল  তোমারি কার্য সাধিবে ।

     যদিও এ অসি কলঙ্কে মলিন  তোমারি পাশ নাশিবে ।।

     যদিও, হে দেবী, শোণিতে আমার  কিছুই তোমার হবে না

     তবু, ওগো মাতা পারি তা ঢালিতে  একতিল তব কলঙ্ক ক্ষালিতে—

                নিভাতে তোমার যাতনা ।

     যদিও, জননী, যদিও আমার  এ বীণায় কিছু নাহিক বল

     কী জানি যদি, মা, একটি সন্তান  জাগি উঠে শুনি এ বীণাতান ।।

রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1284

রচনাকাল (খৃষ্টাব্দ): 1877

স্বরলিপিকার: সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন,
Songs
নীলাঞ্জনছায়া,   প্রফুল্ল কদম্ববন,
জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত,   বনবীথিকা ঘনসুগন্ধ॥
মন্থর নব নীলনীরদ-   পরিকীর্ণ দিগন্ত।
চিত্ত মোর পন্থহারা   কান্তবিরহকান্তারে॥
আরো দেখুন
তোমার খোলা হাওয়া
Songs
তোমার     খোলা হাওয়া লাগিয়ে পালে   টুকরো করে কাছি
আমি    ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
সকাল আমার গেল মিছে,                 বিকেল যে যায় তারি পিছে গো--
          রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥
          মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
          ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,                   ডরব না তার ভ্রূকুটিতে--
          দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥
আরো দেখুন
কামনা করি একান্তে
Songs
              কামনা করি একান্তে
     হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি ॥
পাপতাপ হিংসা শোক   পাসরে সকল লোক,
              সকল প্রাণী পায় কূল
     সেইসব তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে ॥
আরো দেখুন