৩৮২ (dao he amar)

          দাও হে আমার ভয় ভেঙে দাও।

          আমার দিকে ও মুখ ফিরাও॥

কাছে থেকে চিনতে নারি,   কোন্‌ দিকে যে কী নেহারি,

তুমি আমার হৃদ্‌বিহারী      হৃদয়পানে হাসিয়া চাও॥

বলো আমায় বলো কথা,     গায়ে আমার পরশ করো।

দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে     আমায় তুমি তুলে ধরো।

যা বুঝি সব ভুল বুঝি হে,  যা খুঁজি সব ভুল খুঁজি হে--

হাসি মিছে,কান্না মিছে,       সামনে এসে এ ভুল ঘুচাও॥

রাগ: বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি জানো, ওগো অন্তর্যামী
Songs
তুমি জানো, ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি ॥
          ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
          কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা--
          তবু আমার মনে আছে আশা,
                   তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
          শুধায় সবাই হতভাগ্য ব'লে,
          "মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।'
          জানি জানি নামবে তোমার কোলে
                   আপনি যেথায় পড়বে মাথা নামি ॥
আরো দেখুন
পারবি না কি
Songs
       পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে,
              খসে যাবার ভেসে যাবার
                    ভাঙবারই আনন্দে রে।
                    পাতিয়া কান শুনিস না যে
                    দিকে দিকে গগনমাঝে
                    মরণবীণায় কী সুর বাজে
                           তপন-তারা-চন্দ্রে রে
                     জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
                           জ্বলবারই আনন্দে রে।
পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে,
চায় না ফিরে পিছন-পানে
       রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
       চলবারই আনন্দে রে।
              সেই আনন্দ-চরণপাতে
              ছয় ঋতু যে নৃত্যে মাতে,
              প্লাবন বহে যায় ধরাতে
                    বরন গীতে গন্ধে রে
              ফেলে দেবার ছেড়ে দেবার
                    মরবারই আনন্দে রে।
আরো দেখুন
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
Songs
                 একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে 
                       রাজার দোহাই দিয়ে 
                 এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি,
                 মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি–
                       ঘাতক সৈন্যে ডাকি 
                       ‘মারো মারো’ ওঠে হাঁকি ।
                 গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর–
                 মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর !
                 এ পানপাত্র নিদারুণ বিষে ভরা 
                 দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।।
আরো দেখুন