৩৫৪ (andhakarer utsa hate)

অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো

          সেই তো তোমার আলো!

সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো

          সেই তো তোমার ভালো ॥

পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ

          সেই তো তোমার গেহ।

সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ

          সেই তো তোমার স্নেহ ॥

সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান

          সেই তো তোমার দান।

মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ

          সেই তো তোমার প্রাণ।

বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি

          সেই তো স্বর্গভূমি।

সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি

          সেই তো আমার তুমি ॥

রাগ: বৃন্দাবনী সারং

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ অক্টোবর, ১৯১৪

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি তোমার দেখা
Songs
যদি         তোমার দেখা না পাই প্রভু,
                             এবার এ জীবনে
তবে        তোমায় আমি পাই নি যেন
                          সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                          শয়নে স্বপনে।
                এ সংসারের হাটে
আমার         যতই দিবস কাটে,
আমার         যতই দু হাত ভরে ওঠে ধনে,
তবু            কিছুই আমি পাই নি যেন
                       সে কথা রয় মনে।
যেন           ভুলে না যাই, বেদনা পাই
                       শয়নে স্বপনে।
              যদি আলসভরে
আমি        বসি পথের 'পরে,
যদি         ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন         সকল পথই বাকি আছে
                     সে কথা রয় মনে।
যেন        ভুলে না যাই, বেদনা পাই
                     শয়নে স্বপনে।
              যতই উঠে হাসি,
ঘরে         যতই বাজে বাঁশি,
ওগো        যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন         তোমায় ঘরে হয় নি আনা
                     সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                      শয়নে স্বপনে॥
আরো দেখুন
আমার যে গান
Songs
আমার     যে গান তোমার পরশ পাবে
             থাকে কোথায় গহন মনের ভাবে?।
         সুরে সুরে খুঁজি তারে    অন্ধকারে,
আমার  যে আঁখিজল তোমার পায়ে নাবে
             থাকে কোথায় গহন মনের ভাবে?।
  যখন  শুষ্ক প্রহর বৃথা কাটাই
  চাহি  গানের লিপি তোমায় পাঠাই।
           কোথায় দুঃখসুখের তলায়    সুর যে পলায়,
আমার  যে শেষ বাণী তোমার দ্বারে যাবে
             থাকে কোথায় গহন মনের ভাব?।
আরো দেখুন
আমার ঘুর লেগেছে--
Songs
          আমার   ঘুর লেগেছে-- তাধিন্‌ তাধিন্‌।
তোমার পিছন পিছন নেচে নেচে   ঘুর লেগেছে তাধিন্‌ তাধিন্‌।
তোমার তালে আমার চরণ চলে,   শুনতে না পাই কে কী বলে--
                        তাধিন্‌ তাধিন্‌।
তোমার গানে আমার প্রাণে যে কোন্‌   পাগল ছিল সেই জেগেছে--
                        তাধিন্‌ তাধিন্‌।
আমার  লাজের বাঁধন সাজের বাঁধন   খ'সে গেল ভজন সাধন--
                        তাধিন্‌ তাধিন্‌।
বিষম        নাচের বেগে দোলা লেগে   ভাবনা যত সব ভেগেছে--
                        তাধিন্‌ তাধিন্‌॥
আরো দেখুন