৫৫ (britha gehechhi bahu gan)

            বৃথা গেয়েছি বহু গান

          কোথা সঁপেছি মন প্রাম!

তুমি তো ঘুমে নিমগন,           আমি জাগিয়া অনুখন।

আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।--

            বৃথা গেয়েছি বহু গান।

যাত্রী সবে তরী খুলে              গেল সুদূর উপকূলে,

মহাসাগরতটমূলে        ধূ ধূ করিছে এ শ্মশান।--

কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি।

অস্তাচলে গেল রবি,               হইল দিবা অবসান।--

            বৃথা গেয়েছি বহু গান॥

রাগ: মিশ্র কানাড়া

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চলেছে তরণী প্রসাদপবনে
Songs
        চলেছে তরণী প্রসাদপবনে,  কে যাবে এসো হে শান্তিভবনে।
        এ ভবসংসারে ঘিরেছে আঁধারে,  কেন রে ব'সে হেথা ম্লানমুখ।
        প্রাণের বাসনা হেথায় পূরে না,   হেথায় কোথা প্রেম কোথা সুখ।
        এ ভবকোলাহল, এ পাপহলাহল,   এ দুখশোকানল দূরে যাক।
        সমুখে চাহিয়ে পুলকে গাহিয়ে   চলো রে শুনে চলি তাঁর ডাক।                        
        বিষয়ভাবনা লইয়া যাব না,   তুচ্ছ সুখদুখ প'ড়ে থাক্‌।
        ভবের নিশীথিনী ঘিরিবে ঘনঘোরে,    তখন কার মুখ চাহিবে।
        সাধের ধনজন দিয়ে বিসর্জন  কিসের আশে প্রাণ রাখিবে।।
আরো দেখুন
এক ফাগুনের গান
Songs
এক ফাগুনের গান সে আমার   আর ফাগুনের কূলে কূলে
কার খোঁজে আজ পথ হারালো   নতুন কালের ফুলে ফুলে॥
শুধায় তারে বকুল-হেনা,   'কেউ আছে কি তোমার চেনা।'
          সে বলে, 'হায় আছে কি নাই
                   না বুঝে তাই বেড়াই ভুলে
                   নতুন কালের ফুলে ফুলে।'
এক ফাগুনের মনের কথা   আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়,   'মোর ভাষা আর কেই বা জানে।'
আকাশ বলে, 'কে জানে সে   কোন্‌ ভাষা যে বেড়ায় ভেসে।'
          'হয়তো জানি' 'হয়তো জানি'
                   বাতাস বলে দুলে দুলে
                   নতুন কালের ফুলে ফুলে॥
আরো দেখুন
জীবনে পরম লগন করো না হেলা
Songs
             জীবনে পরম লগন কোরো না হেলা,
            হে গরবিনী।
বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা--
সুধার হাটে ফুরাবে বিকিকিনি,
            হে গরবিনী।
মনের মানুষ লুকিয়ে আসে,
      দাঁড়ায় পাশে,   হায়--
হেসে চলে যায় জোয়ারজলে
            ভাসিয়ে ভেলা,
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,
            হে গরবিনী।
ফাগুন যখন যাবে গো নিয়ে
            ফুলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার
            বরণমালা।
বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
চোখের জলে শূন্যে চাওয়ায়
            কাটবে প্রহর--
বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা দিনযামিনী,
            হে গরবিনী॥
আরো দেখুন