৫৬ (tumi sandhyar meghmala)

তুমি    সন্ধ্যার মেঘমালা          তুমি আমার নিভৃত সাধনা,

          মম      বিজনগগনবিহারী।

আমি    আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--

তুমি    আমারি, তুমি আমারি,           মম      বিজনজীবনবিহারী॥

মম      হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,

          মম    সন্ধ্যাগগনবিহারী।

তব     অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--

তুমি    আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥

মম      মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।

          মম      মুগ্ধনয়নবিহারী।

মম      সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--

তুমি    আমারি, তুমি আমারি,   মম    মোহনমরণবিহারী॥

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: চলন বিল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমারে তুমি অশেষ
Songs
আমারে তুমি অশেষ করেছ,     এমনি লীলা তব–
ফুরায়ে ফেলে আবার ভরেছ    জীবন নব নব।।
    কত-যে গিরি কত-যে নদী -তীরে
    বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,
    কত-যে তান বাজালে ফিরে ফিরে
          কাহারে তাহা কব।।
তোমারি ওই অমৃতপরশে     আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে,     উথলি উঠে বাণী।
    আমার শুধু একটি মুঠি ভরি
    দিতেছ দান দিবস-বিভাবরী–
    হল না সারা, কত-না যুগ ধরি
          কেবলই আমি লব।।
আরো দেখুন
যে ছিল আমার
Songs
              যে ছিল আমার স্বপনচারিণী
                   তারে   বুঝিতে পারি নি।
                        দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥
          শুভক্ষণে কাছে ডাকিলে,
              লজ্জা আমার ঢাকিলে গো,
                        তোমারে         সহজে পেরেছি বুঝিতে॥
কে মোরে ফিরাবে অনাদরে,
     কে মোরে ডাকিবে কাছে,
          কাহার প্রেমের বেদনায়       আমার মূল্য আছে,
              এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে--
                   আমি    তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
আরো দেখুন
বসন্তে ফুল গাঁথল
Songs
        বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
        বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা॥
    পিছের বাঁশি কোণের ঘরে  মিছে রে ওই কেঁদে মরে--
        মরণ এবার আনল আমার বরণ-ডালা॥
যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে।
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে।
    কুড়িয়ে নেবার ঘুচল পেশা,  উড়িয়ে দেবার লাগল নেশা--
        আরাম বলে, "এল আমার যাবার পালা'॥
আরো দেখুন