৫৭ (bidhi dagar akhi)

বিধি     ডাগর আঁখি যদি দিয়েছিল

সে কি আমারি পানে ভুলে পড়িবে না॥

দুটি     অতুল পদতলে          রাতুল শতদল

          জানি না কী লাগিয়া      পরশে ধরাতল,

মাটির 'পরে তার করুণা মাটি হল--সে পদ মোর পথে চলিবে না?

তব     কণ্ঠ 'পরে হয়ে দিশাহারা

বিধি     অনেক ঢেলেছিল মধুধারা।

যদি     ও মুখ মনোরম  শ্রবণে রাখি মম

                   নীরবে অতি ধীরে        ভ্রমরগীতিসম

দু কথা বল যদি 'প্রিয়' বা 'প্রিয়তম', তাহে তো কণা মধু ফুরাবে না।

হাসিতে সুধানদী          উছলে নিরবধি,

নয়নে ভরি উঠেঅমৃতমহোদধি--

এত সুধা কেন সৃজিল বিধি, যদিআমারি তৃষাটুকু পুরাবে না॥

রাগ: ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি বরিষনমুখরিত
Songs
আজি   বরিষনমুখরিত শ্রাবণরাতি,
          স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥
আজি   কোন্‌ ভুলে ভুলি   আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,
   মনে হয় বুঝি আসিছে সে   মোর দুখরজনীর সাথি॥
          আসিছে সে ধারাজলে সুর লাগায়ে,
          নীপবনে পুলক জাগায়ে।
যদিও বা নাহি আসে   তবু বৃথা আশ্বাসে
ধুলি-'পরে   রাখিব রে   মিলন-আসনখানি পাতি॥
আরো দেখুন
সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে
Songs
সকল হৃদয় দিয়ে ভালো বেসেছি যারে,
সে কি ফিরাতে পারে, সখী।
সংসার-বাহিরে থাকি
জানি নে কী ঘটে সংসারে।
কে জানে, হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়,
তারে পায় কি না পায় (জানি নে),
ভয়ে ভয়ে তাই এসেছি গো,
অজানা হৃদয়-দ্বারে।
তোমার সকলি ভালোবাসি,
ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি,
কোথায় তোমার সীমা, ভুবন-মাঝারে।
আরো দেখুন
রূপসাগরে ডুব দিয়েছি
Songs
রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি,
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥
    সময় যেন হয় রে এবার    ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার,
        সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি।
যে গান কানে যায় না শোনা সে গান সেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভামাঝে।
    চিরদিনের সুরটি বেঁধে    শেষ গানে তার কান্না কেঁদে
        নীরব যিনি তাঁহার পায়ে নীরব বীণা দিব ধরি॥
আরো দেখুন