২১৭ (dhire dhire dhire)

        ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া।

        নিশীথরাতের বাঁশি বাজে--  শান্ত হও গো, শান্ত হও।

আমি    প্রদীপশিখা তোমার লাগি    ভয়ে ভয়ে একা জাগি,

        মনের কথা কানে-কানে মৃদু মৃদু কও॥

তোমার দূরের গাথা তোমার  বনের বাণী          

        ঘরের কোণে দেহো আনি।

        আমার কিছু কথা আছে    ভোরের বেলায় তারার কাছে,

        সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আহা, জাগি পোহালো
Songs
     আহা,    জাগি পোহালো বিভাবরী।
     অতি    ক্লান্ত নয়ন তব সুন্দরী॥
ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,
মুছ আঁখিজল, চল' সখি চল'    অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥
শরতপ্রভাত নিরাময় নির্মল,    শান্ত সমীরে কোমল পরিমল,
নির্জন বনতল শিশিরসুশীতল,    পুলকাকুল তরুবল্লরী।
বিরহশয়নে ফেলি মলিন মালিকা    এস নবভুবনে এসে গো বালিকা,
গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা    অলকে নবীন ফুলমঞ্জরী॥
আরো দেখুন
নীরবে থাকিস, সখী,
Songs
    নীরবে থাকিস, সখী,   ও    তুই নীরবে থাকিস।
        তোর প্রেমেতে আছে যে কাঁটা
    তারে   আপন বুকে বিঁধিয়ে রাখিস॥
দয়িতেরে দিয়েছিলি সুধা    আজিও তাহে মেটে নি ক্ষুধা
            এখনি তাহে মিশাবি কি বিষ।
    যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে
            কেন তারে বাহিরে ডাকিস॥
আরো দেখুন
যখন এসেছিলে অন্ধকারে
Songs
         যখন    এসেছিলে অন্ধকারে
              চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥
হে অজানা, তোমায় তবে   জেনেছিলেম অনুভবে--
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥
         তুমি    গেলে যখন একলা চলে
              চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে   মালা তোমার পড়ে আছে--
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥
আরো দেখুন