২১৬ (jadi tare nai chini)

যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥

সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,        

পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

    সে কি    আপন রঙে ফুল রাঙাবে।

    সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।  

ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। ,

গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

রাগ: খাম্বাজ-পিলু

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওকে বাঁধিবি কে
Songs
     ওকে    বাঁধিবি কে রে,    হবে যে ছেড়ে দিতে।
          ওর    পথ খোলে রে    বিদায়রজনীতে॥
গগনে তার মেঘদুয়ার ঝেঁপে      বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
     প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে--
          এল যে ডাক ভোরের রাগিণীতে॥
     শীতল হোক বিমল হোক প্রাণ,
          হৃদয়ে শোক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো--
     বিজনে বসি পূজাঞ্জলি  ঢালো
          শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥
আরো দেখুন
যে তরণীখানি ভাসালে
Songs
     যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী,
     কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী॥
কালপারাবার যিনি চিরদিন      করিছেন পার বিরামবিহীন
     শুভযাত্রায় আজি তিনি দিন     প্রসাদপবন সঞ্চারি॥
নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়,   ভরি নিয়ো তরী কল্যাণে।
সুধে দুখে শোকে আঁধারে আলোকে যেয়ো অমৃতের সন্ধানে।
বাঁধা নাহি থেকো আলসে আবেশে,     ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে,
     তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে     বিশ্বের মাঝে বিস্তারি॥
আরো দেখুন
তুমি কি কেবলই
Songs
          তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
              ওই-যে সুদূর নীহারিকা
          যারা করে আছে ভিড়   আকাশের নীড়,
              ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী   গ্রহ তারা রবি,
          তুমি কি তাদের মতো সত্য নও।
                        হায় ছবি, তুমি শুধু ছবি॥
              নয়নসমুখে তুমি নাই,
          নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-- আজি তাই
              শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল   তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
                        নাহি জানি, কেহ নাহি জানে--
                   তব সুর বাজে মোর গানে,
                        কবির অন্তরে তুমি কবি--
                   নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥
আরো দেখুন