২৭৫ (jakhan esechhile andhakare)

         যখন    এসেছিলে অন্ধকারে

              চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥

হে অজানা, তোমায় তবে   জেনেছিলেম অনুভবে--

গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥

         তুমি    গেলে যখন একলা চলে

              চাঁদ উঠেছে রাতের কোলে।

তখন দেখি, পথের কাছে   মালা তোমার পড়ে আছে--

বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ জানুয়ারি, ১৯২৪

রচনাস্থান: শ্রীনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জগতে তুমি রাজা
Songs
জগতে তুমি রাজা, অসীম প্রতাপ--
হৃদয়ে তুমি হৃদয়নাথ হৃদয়হরণরূপে ॥
নীলাম্বর জ্যোতিখচিত চরণপ্রান্তে প্রসারিত,
ফিরে সভয়ে নিয়মপথে অনন্তলোক ॥
নিভৃতে হৃদয়মাঝে কিবা প্রসন্ন মুখচ্ছবি
          প্রেমপরিপূর্ণ মধুর ভাতি।
ভকতহৃদয়ে তব করুণারস সতত বহে,
          দীনজনে সতত করো অভয় দান ॥
আরো দেখুন
দেখে যা, দেখে
Songs
     দেখে যা, দেখে যা দেখে যা লো তোরা   সাধের কাননে মোর
আমার   সাধের কুসুম উঠেছে ফুটিয়া,   মলয় বহিছে সুরভি লুটিয়া রে--
হেথায়   জোছনা ফুটে,   তটিনী ছুটে,   প্রমোদে কানন ভোর॥
     আয় আয় সখী, আয় লো হেথা,   দুজনে কহিব মনের কথা।
                   তুলিব কুসুম দুজনে মিলি রে--
     সুখে   গাঁথিব মালা,   গণিব তারা,   করিব রজনী ভোর॥
     এ কাননে বসি গাহিব গান,   সুখের স্বপনে কাটাব প্রাণ,
                   খেলিব দুজনে মনের খেলা রে--
     প্রাণে   রহিবে মিশি   দিবসনিশি   আধো-আধো ঘুমঘোর॥
আরো দেখুন
হৃদয়-বসন্তবনে যে মাধুরী বিকাশীল
Songs
         হৃদয় বসন্তবনে যে মাধুরী বিকাশিল
সেই প্রেম সেই মালিকায় রূপ নিল, রূপ নিল।
      এই ফুলহারে প্রেয়সী তোমারে
            বরণ করি
      অক্ষয় মধুর সুধাময়
            হোক মিলনবিভাবরী।
প্রেয়সী তোমায় প্রাণবেদিকায়
      প্রেমের পূজায় বরণ করি॥
আরো দেখুন