২১৮ (dakhin haoya jago jago)

দখিন-হাওয়া, জাগো জাগো,    জাগাও আমার সুপ্ত এ প্রাণ।

আমি বেণু, আমার শাখায়    নীরব-যে হায় কত-না গান।  জাগো জাগো॥

    পথের ধারে আমার কারা    ওগো পথিক বাঁধনহারা,

নৃত্য তোমার চিত্তে আমার    মুক্তিদোলা করে যে দান।  জাগো জাগো॥

গানের পাখা যখন খুলি    বাধা-বেদন তখন ভুলি।

    যখন আমার বুকের মাঝে   তোমার পথের বাঁশি বাজে

বন্ধভাঙার ছন্দে আমার     মৌন-কাঁদন হয় অবসান।  জাগো জাগো॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই সাগরের ঢেউয়ে
Songs
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্‌ আমার খুলবে দুয়ার-- নাইকো দেরি, নাইকো দেরি॥
        তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো--
        তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া--
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
        ভাঙল যাহা পড়ল ধুলায়    যাক্‌-না চুলায় গো--
        ভরল যা তাই দেখ্‌-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥
আরো দেখুন
ধনে জনে আছি
Songs
ধনে জনে আছি জড়ায়ে হায়,
তবু জান, মন তোমারে চায়।
অন্তরে আছ হে অন্তর্যামী,
আমা চেয়ে আমায় জানিছ স্বামী--
সব সুখে দুখে ভুলে থাকায়
    জান, মম মন তোমারে চায়।
ছাড়িতে পারি নি অহংকারে,
ঘুরে মরি শিরে বহিয়া তারে,
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়--
    তুমি জান, মন তোমারে চায়।
যা আছে আমার সকলি কবে
নিজ হাতে তুমি তুলিয়া লবে।
সব ছেড়ে সব পাব তোমায়,
    মনে মনে মন তোমারে চায়।
আরো দেখুন
তোমার কটি-তটের ধটি
Songs
             তোমার কটি-তটের ধটি   কে দিল রাঙিয়া —
             কোমল গায়ে দিল পরায়ে   রঙিন আঙিয়া ।।
             বিহানবেলা আঙিনাতলে   এসেছ তুমি কী খেলাছলে—
             চরণ দুটি চলিতে ছুটি   পড়িছে ভাঙিয়া ।
             তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া ।।


             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি—
             দুয়ার-পাশে জননী হাসে   হেরিয়া নাচনি।
             তাথেই-থেই তালির সাথে   কাঁকন বাজে মায়ের হাতে—
             রাখাল-বেশে ধরেছ হেসে   বেণুর পাঁচনি।
             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি।


             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা,
             তপন-শশী হেরিছে বসি   তোমার সাজনা।
             ঘুমাও যবে মায়ের বুকে    আকাশ চেয়ে রহে ও মুখে,
             জাগিলে পরে প্রভাত করে   নয়ন-মাজনা।
             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা ।।
আরো দেখুন