৯ (byakul bokuler phule)

ব্যাকুল বকুলের ফুলে   ভ্রমর মরে পথ ভুলে॥

     আকাশে কী গোপন বাণী   বাতাসে করে কানাকানি,

          বনের অঞ্চলখানি   পুলকে উঠে দুলে দুলে॥

বেদনা সুমধুর হয়ে   ভুবনে আজি গেল বয়ে।

     বাঁশিতে মায়া-তান পুরি   কে আজি মন করে চুরি,

          নিখিল তাই মরে ঘুরি   বিরহসাগরের কূলে॥

রাগ: পরজ-বসন্ত

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1324

রচনাকাল (খৃষ্টাব্দ): 1917

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুভদিনে শুভক্ষণে
Songs
            শুভদিনে শুভক্ষণে  পৃথিবী আনন্দমনে 
                 দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ–
            ওই চরণের কাছে  দেখো গো পড়িয়া আছে,
                 তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ । 
            এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে–
            টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে ।
            তোমার শিশির দিয়ে  রাখো তারে বাঁচাইয়ে–
                 কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ ।।
আরো দেখুন
দেখায়ে দে কোথা আছে
Songs
        দেখায়ে দে কোথা আছে একটু বিরল।
এই ম্রিয়মাণ মুখে                    তোমাদের এত সুখে
        বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।
        কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ--
        কত কষ্টে করেছিনু অশ্রুবারি রোধ।
কিন্তু পারি নে যে সখা--          যাতনা থাকে না ঢাকা,
        মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল।
ব্যথায় পাইয়া ব্যথা                 যদি গো শুধাতে কথা
        অনেক নিভিত তবু এ হৃদি-অনল।
কেবল উপেক্ষা সহি               বলো গো কেমনে রহি।
        কেমনে বাহিরে মুখে হাসিব কেবল॥
আরো দেখুন
বিপুল তরঙ্গ রে
Songs
          বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
সব গগন উদ্‌বেলিয়া-- মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল   একি আনন্দ-তরঙ্গ ॥
          তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,
          চমকি কম্পিছে চেতনাধারা,
আকুল চঞ্চল নাচে সংসারে,   কুহরে হৃদয়বিহঙ্গ ॥
আরো দেখুন