১০ (nai ros nai)

নাই রস নাই, দারুণ দাহনবেলা।   খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥

     যদি   ঝ'রে পড়ে পড়ুক পাতা,   ম্লান হয়ে যাক মালা গাঁথা,

          থাক্‌ জনহীন পথে পথে   মরীচিকাজাল ফেলা ॥

শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে   ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।

     প্রাণ যদি কর মরুসম   তবে তাই হোক-- হে নির্মম,

          তুমি একা আর আমি একা,   কঠোর মিলনমেলা ॥

রাগ: মূলতান

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তবু মনে রেখো
Songs
          তবু     মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
              যদি    থাকি কাছাকাছি,
          দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--
                   তবু    মনে রেখো।
          যদি   জল আসে আঁখিপাতে,
     এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
                   তবু    মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে--  মনে রেখো।
              যদি     পড়িয়া মনে
          ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে--
                   তবু    মনে রেখো।
আরো দেখুন
শ্রাবণমেঘের আধেক দুয়ার
Songs
   শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥
ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,
   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥
   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে--
   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে
   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥
আরো দেখুন
ও যে মানে
Songs
            ও যে মানে না মানা।
    আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি--     মলিন হয়েছে বাতি'
        মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
        বিধুর বিকল হয়ে খেপা পবনে        
        ফাগুন করিছে হাহা ফুলের বনে।    
আমি যত বলি 'তবে        এবার যে যেতে হবে'
    দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
আরো দেখুন