৬ (shubhadine shubhakhane)

            শুভদিনে শুভক্ষণে  পৃথিবী আনন্দমনে 

                 দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ–

            ওই চরণের কাছে  দেখো গো পড়িয়া আছে,

                 তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ । 

            এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে–

            টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে ।

            তোমার শিশির দিয়ে  রাখো তারে বাঁচাইয়ে–

                 কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ ।।

রাগ: সাহানা

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও আমার দেশের
Songs
ও আমার        দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে        বিশ্বময়ীর,  তোমাতে   বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি              মিশেছ মোর দেহের সনে,
তুমি              মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই     শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা,        তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
                   তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি              অন্ন মুখে তুলে দিলে,
তুমি              শীতল জলে জুড়াইলে,
তুমি যে          সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা,            অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু               জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার           জনম গেল বৃথা কাজে,
আমি             কাটানু দিন ঘরের মাঝে--
তুমি              বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
আরো দেখুন
জানি গো, দিন
Songs
              জানি গো, দিন যাবে এ দিন যাবে।
     একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
          শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥
     পথের ধারে বাজবে বেণু,         নদীর কূলে চরবে ধেনু,
          আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে--
              তবুও দিন যাবে এ দিন যাবে ॥
     তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন  আমায় ডেকেছিল কেন
     আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা          শুনিয়েছিল তারার কথা,
          পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি--
              তোমার কাছে আমার এই মিনতি ॥
                   সাঙ্গ যবে হবে ধরার পালা
          যেন আমার গানের শেষে         থামতে পারি শমে এসে--
          ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
     এই জীবনের আলোকেতে   পারি তোমায় দেখে যেতে,
          পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা--
                   সাঙ্গ যবে হবে ধরার পালা ॥
আরো দেখুন
সেদিন দুজনে দুলেছিনু
Songs
     সেদিন দুজনে দুলেছিনু বনে,     ফুলডোরে বাঁধা ঝুলনা।
     সেই স্মৃতিটুকু কভু খনে খনে    যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো--   আমারি  মনের প্রলাপ জড়ানো,
     আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
     যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
     দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর,    বহিব একাকী বিরহের ভার--
     বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
আরো দেখুন