৩২২ (bipul taranga re)

          বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।

সব গগন উদ্‌বেলিয়া-- মগন করি অতীত অনাগত

আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল   একি আনন্দ-তরঙ্গ ॥

          তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,

          চমকি কম্পিছে চেতনাধারা,

আকুল চঞ্চল নাচে সংসারে,   কুহরে হৃদয়বিহঙ্গ ॥

রাগ: ভীমপলশ্রী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1314

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি মিলে দেখা তবে তারই সাথে
Songs
           যদি মিলে দেখা
                          তবে তারি সাথে
                      ছুটে যাব আমি
                          আর্তত্রাণে।
                      ভোগের আবেশ হতে
                          ঝাঁপ দিব যুদ্ধস্রোতে।
                      আজি মোর চঞ্চল রক্তের মাঝে
                          ঝননন ঝননন ঝঞ্ঝনা বাজে।
                               চিত্রাঙ্গদা রাজকুমারী
                          একাধারে মিলিত পুরুষ নারী॥
আরো দেখুন
আমি তোমারি মাটির
Songs
     আমি    তোমারি মাটির কন্যা,   জননী বসুন্ধরা--
     তবে    আমার মানবজন্ম        কেন বঞ্চিত করা ॥
          পবিত্র জানি যে তুমি   পবিত্র জন্মভূমি,
          মানবকন্যা আমি যে ধন্যা   প্রাণের পুণ্যে ভরা ॥
কোন্‌ স্বর্গের তরে   ওরা   তোমায় তুচ্ছ করে
                   রহি     তোমার বক্ষোপরে।
আমি যে তোমারি আছি   নিতান্ত কাছাকাছি,
     তোমার   মোহিনীশক্তি দাও আমারে হৃদয়প্রাণহরা ॥
আরো দেখুন
কে রে ওই ডাকিছে
Songs
          কে রে ওই ডাকিছে,
স্নেহের রব উঠিছে জগতে জগতে--
          তোরা আয় আয় আয় আয় ॥
তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
          প্রভাতে সে সুধাস্বর প্রচারে ॥
বিষাদ তবে কেন,   অশ্রু বহে চোখে,
          শোককাতর আকুল কেন আজি!
কেন নিরানন্দ, চলো সবে যাই--
              পূর্ণ হবে আশা ॥
আরো দেখুন