৩২১ (baje baje ramyabina baje)

বাজে বাজে রম্যবীণা বাজে--

অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী  মাঝে,

কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে,

কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে--

          প্রেমে প্রেমে বাজে ॥

নাচে নাচে রম্যতালে নাচে--

তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে,

জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে,

ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে--

          প্রেমে প্রেমে নাচে ॥

সাজে সাজে রম্যবেশে সাজে--

নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে,

ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে,

প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে--

          প্রেমে প্রেমে সাজে ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন আমায় পাগল
Songs
কেন আমায় পাগল করে যায়    ওরে    চলে-যাওয়ার দল।
              আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল॥
          প্রভাততারা দিশাহারা,    শরতমেঘের ক্ষণিক ধারা--
     সভা ভাঙার শেষ বীণাতে তাল লাগে চঞ্চল॥
নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা।
     গোধুলি সে রক্ত-আলোয় জ্বালে আপন চিতা।
          শীতের হাওয়ায় ঝরায় পাতা,    আম্‌লকী-বন মরণ-মাতা,
              বিদায়বাঁশির সুরে বিধুর সাঁজের দিগঞ্চল॥
আরো দেখুন
আমার নয়ন তোমার
Songs
আমার  নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায়  কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥
     নীরব দিঠে শুধায় যত    পায় না সাড়া মনের মতো,
     অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে॥
তুমি    আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
     এই-যে আমি মালা আনি,    তার বাণী কেউ শোনে?
     পথ দিয়ে যাই, যেতে যেতে    হাওয়ায় ব্যথা দিই যে পেতে--
     বাঁশি বিছায় বিষাদ-ছায়া    তার ভাষা কেউ বোঝে॥
আরো দেখুন
নমো, নমো, নমো
Songs
নমো, নমো, নমো।
     নমো, নমো, নমো।
          তুমি ক্ষুধার্তজনশরণ্য,
              অমৃত-অন্ন-ভোগধন্য করো অন্তর মম॥
আরো দেখুন