১৭৩ (kena amay pagal kare jay)

কেন আমায় পাগল করে যায়    ওরে    চলে-যাওয়ার দল।

              আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল॥

          প্রভাততারা দিশাহারা,    শরতমেঘের ক্ষণিক ধারা--

     সভা ভাঙার শেষ বীণাতে তাল লাগে চঞ্চল॥

নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা।

     গোধুলি সে রক্ত-আলোয় জ্বালে আপন চিতা।

          শীতের হাওয়ায় ঝরায় পাতা,    আম্‌লকী-বন মরণ-মাতা,

              বিদায়বাঁশির সুরে বিধুর সাঁজের দিগঞ্চল॥

রাগ: রামকেলী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী রাগিণী বাজালে
Songs
কী রাগিণী বাজালে হৃদয়ে, মোহন, মনোমোহন,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥
চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে
          কিসে মোহিলে মন প্রাণ,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥
আমি শুনি দিবারজনী
          তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।
     তুমি কেমনে মরম পরশিলে মম,
          কোথা হতে প্রাণ কেড়ে আন,
     তাহা    তুমি জান হে, তুমি জান॥
আরো দেখুন
আমার ভুবন তো
Songs
আমার   ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি,
     ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥
তার         সব ঝরেছে, সব মরেছে,   জীর্ণ বসন ওই পরেছে--
     প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥
কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি।
এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি।
তার   দীপের আলো কে নিভালো,   তারে তুমি জ্বালো জ্বালো--
     আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥
আরো দেখুন
কেন রে চাস ফিরে ফিরে
Songs
               কেন রে চাস ফিরে ফিরে,    চলে আয় রে চলে আয়।।
    এরা       প্রাণের কথা বোঝে না যে,    হৃদয়কুসুম দলে যায়।।
               হেসে হেসে গেয়ে গান    দিতে এসেছিলি প্রাণ,
               নয়নের জল সাথে নিয়ে    চলে আয় রে চলে আয়।।
আরো দেখুন