৫৫ (ki ragini bajale)

কী রাগিণী বাজালে হৃদয়ে, মোহন, মনোমোহন,

     তাহা    তুমি জান হে, তুমি জান॥

চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে

          কিসে মোহিলে মন প্রাণ,

     তাহা    তুমি জান হে, তুমি জান॥

আমি শুনি দিবারজনী

          তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।

     তুমি কেমনে মরম পরশিলে মম,

          কোথা হতে প্রাণ কেড়ে আন,

     তাহা    তুমি জান হে, তুমি জান॥

রাগ: কানাড়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৮৯৫

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাছে চেয়ে বসে আমার মন
Songs
                   পাছে  চেয়ে বসে আমার মন,
               আমি   তাই ভয়ে ভয়ে থাকি ।
                   পাছে  চোখে চোখে পড়ে বাঁধা,
               আমি   তাই তো তুলি নে আঁখি।।
আরো দেখুন
আনন্দেরই সাগর হতে
Songs
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।
দাঁড় ধ'রে আজ বোস্‌ রে সবাই, টান রে সবাই টান॥
বোঝা যত বোঝাই করি   করব রে পার দুখের তরী,
     ঢেউয়ের 'পরে ধরব পাড়ি-- যায় যদি যাক প্রাণ॥
কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ-- ভয় আছে সব জানা।
কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে     সুখের ডাঙায় থাকব বসে।
     পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥
আরো দেখুন
মহানন্দে হেরো গো সবে
Songs
         মহানন্দে হেরো গো সবে  গীতরবে  চলে শ্রান্তিহারা 
              জগতপথে পশুপ্রাণী  রবি শশী তারা।। 
            তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ। 
         তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া  অসীম সৃজনধারা।।
আরো দেখুন