৫৬ (ogo shono ke bajay)

ওগো    শোনো কে বাজায়

বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥

     অধর ছুঁয়ে বাঁশিখানি   চুরি করে হাসিখানি--

          বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়॥

কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,

     বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।

          যমুনারই কলতান    কানে আসে, কাঁদে প্রাণ--

              আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়॥

রাগ: বেহাগ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার অঙ্গে অঙ্গে
Songs
আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।    আনন্দে বিষাদে মন উদাসী॥
          পুষ্পবিকাশের সুরে    দেহ মন উঠে পূরে,
              কী মাধুরী সুগন্ধ    বাতাসে যায় ভাসি॥
সহসা মনে জাগে আশা,    মোর     আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
    আজ মম রূপে বেশে    লিপি লিখি কার উদ্দেশে--
        এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
আরো দেখুন
এসো এসো ফিরে
Songs
     এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো।
আমার   ক্ষুধিত তৃষিত তাপিত চিত,   নাথ হে, ফিরে এসো।
               ওহে    নিষ্ঠুর, ফিরে এসো,
               আমার  করুণকোমল এসো,
     আমার  সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো,
               আমার  নিতিসুখ ফিরে এসো,
               আমার  চিরদুখ ফিরে এসো।
     আমার  সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো।
               আমার  চিরবাঞ্ছিত এসো,
               আমার  চিতসঞ্চিত এসো,
ওহে চঞ্চল, হে চিরন্তন,   ভুজ-   বন্ধনে ফিরে এসো।
               আমার  বক্ষে ফিরিয়া এসো,
               আমার  চক্ষে ফিরিয়া এসো,
     আমার  শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো।
               আমার  মুখের হাসিতে এসো,
               আমার  চোখের সলিলে এসো,
     আমার  আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো।
               আমার  সকল স্মরণে এসো,
               আমার  সকল ভরমে এসো,
     আমার  ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো ॥
আরো দেখুন
আগ্রহ মোর অধীর অতি
Songs
         আগ্রহ মোর অধীর অতি--
                      কোথা সে রমণী বীর্যবতী।
                          কোষবিমুক্ত কৃপাণলতা--
                               দারুণ সে, সুন্দর সে
                                    উদ্যত বজ্রের রুদ্ররসে,
                   নহে সে ভোগীর লোচনলোভা,
                          ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥
আরো দেখুন