৩৩১ (amar ange ange ke)

আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।    আনন্দে বিষাদে মন উদাসী॥

          পুষ্পবিকাশের সুরে    দেহ মন উঠে পূরে,

              কী মাধুরী সুগন্ধ    বাতাসে যায় ভাসি॥

সহসা মনে জাগে আশা,    মোর     আহুতি পেয়েছে অগ্নির ভাষা।

    আজ মম রূপে বেশে    লিপি লিখি কার উদ্দেশে--

        এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দেবাধিদেব মহাদেব
Songs
দেবাধিদেব মহাদেব!
অসীম সম্পদ, অসীম মহিমা ॥
মহাসভা তব অনন্ত আকাশে।
কোটি কণ্ঠ গাহে জয় জয় জয় হে ॥
আরো দেখুন
আমার লতার প্রথম
Songs
     আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,
          শুধায় আমারে 'এসেছি এ কোন্‌খানে'॥
              এসেছ আমার জীবনলীলার রঙ্গে,
                   এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,
              এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥
আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে
          শুধায় আমারে 'এসেছি এ কোন্‌ কাজে'।
     টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
          বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
              বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥
আরো দেখুন
মধুর মধুর ধ্বনি
Songs
              মধুর মধুর ধ্বনি বাজে
              হৃদয়কমলবনমাঝে॥
     নিভৃতবাসিনী বীণাপাণি   অমৃতমুরতিমতী বাণী
     হিরণকিরণ ছবিখানি-- পরানের কোথা সে বিরাজে॥
     মধুঋতু জাগে দিবানিশি   পিককুহরিত দিশি দিশি।
     মানসমধুপ পদতলে   মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে,   একবার তোরে হেরি চোখে--
     গোপনে থেকো না মনোলোকে   ছায়াময় মায়াময় সাজে॥
আরো দেখুন