তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক। মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ-- দৃষ্টি হতে খসে যাক, খসে যাক মোহনির্মোক॥
চলে যাবি এই যদি তোর মনে থাকে ডাকব না, ফিরে ডাকব না-- ডাকি নে তো সকালবেলার শুকতারাকে। হঠাৎ ঘুমের মাঝখানে কি বাজবে মনে স্বপন দেখি 'হয়তো ফেলে এলেম কাকে'-- আপনি চলে আসবি তখন আপন ডাকে॥