৪২ (tai hok tabe tai hok)

          তাই হোক তবে তাই হোক,

                      কেটে যাক রঙিন কুয়াশা,

                          দেখা দিক শুভ্র আলোক।

                   মায়া ছেড়ে দিক পথ,

                      প্রেমের আসুক জয়রথ,

                          রূপের অতীত রূপ

                               দেখে যেন প্রেমিকের চোখ--

                   দৃষ্টি হতে খসে যাক, খসে যাক

                          মোহনির্মোক॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কত অজানারে জানাইলে তুমি
Songs
      কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--
      দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥
পুরানো আবাস ছেড়ে যাই যবে      মনে ভেবে মরি কী জানি কী হবে,
      নূতনের মাঝে তুমি পুরাতন  সে কথা যে ভুলে যাই॥
      জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে
      চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে।
তোমারে জানিলে নাহি কেহ পর,     নাহি কোনো মানা, নাহি কোনো ডর--
      সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই॥
আরো দেখুন
ওদের কথায় ধাঁদা লাগে
Songs
     ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
     তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥
হৃদয়কুসুম আপনি ফোটে,     জীবন আমার ভরে ওঠে--
     দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥
     সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
     আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,    এই তো দেখি রাত্রিদিবা
              ঘরেই তোমার আনাগোনা--
                        পথে কি আর তোমায় খুঁজি ॥
আরো দেখুন
এসেছি প্রিয়তম
Songs
                এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো।
গেল না গেল না কেন কঠিন পরান মম--
      তব নিঠুর করুণ করে! ক্ষমো মোরে।

             কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে।
      যাও যাও যাও যাও, চলে যাও।
             যাও যাও যাও যাও, চলে যাও।
আরো দেখুন