৩৬৬ (kata ajanare janaile tumi)

      কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--

      দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥

পুরানো আবাস ছেড়ে যাই যবে      মনে ভেবে মরি কী জানি কী হবে,

      নূতনের মাঝে তুমি পুরাতন  সে কথা যে ভুলে যাই॥

      জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে

      চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে।

তোমারে জানিলে নাহি কেহ পর,     নাহি কোনো মানা, নাহি কোনো ডর--

      সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই॥

রাগ: হাম্বীর

তাল: রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ): 1313

রচনাকাল (খৃষ্টাব্দ): 1907

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুনেছে তোমার নাম
Songs
          শুনেছে তোমার নাম অনাথ আতুর জন--
          এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥
     কাঁদে যারা নিরাশায়      আঁখি যেন মুছে যায়,
          যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥
     কত শত আছে দীন      অভাগা আলয়হীন,
          শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন।
     পাপে যারা ডুবিয়াছে         যাবে তারা কার কাছে--
          কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ॥
আরো দেখুন
সহে না যাতনা দিবস
Songs
        সহে না যাতনা
    দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে--
        সখা হে, এলে না।
        সহে না যাতনা॥
দিন যায়, রাত যায়, সব যায়--
        আমি বসে হায়!
দেহে বল নাই, চোখে ঘুম নাই--
শুকায়ে গিয়াছে আঁখিজল।
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়--
        সহে না যাতনা॥
আরো দেখুন
যে আমাকে দিয়েছে ডাক
Songs
              যে আমারে দিয়েছে ডাক,
                                বচনহারা আমাকে দিয়েছে বাক্‌।
                        যে আমারি জেনেছে নাম,
                               ওগো তারি নামখানি মোর হৃদয়ে থাক্‌।
                            আমি তারি বিচ্ছেদদহনে
                              তপ করি চিত্তের গহনে।
                        দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ
                              অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ,
                        অপমান-নাগিনীর খুলে যায় পাক॥
আরো দেখুন