৩৬৭ (sabar majhare tomare swikar)

          সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে।

          সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥

          শুধু আপনার মনে নয়,    আপন ঘরের কোণে নয়,

শুধু আপনার রচনার মাঝে নহে-- তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে

          সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে।

          দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥

          সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে।

          সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে।

          কেবলই তোমার স্তবে নয়,      শুধু সঙ্গীতরবে নয়,

শুধু নির্জনে ধ্যানের আসনে নহে-- তব সংসার যেথা জাগ্রত রহে,

          কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে।

          প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে ॥

          জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে।

          জানি ব'লে, নাথ, তোমারে হৃদয়ে বরিব হে।

          শুধু জীবনের সুখে নয়,     শুধু প্রফুল্লমুখে নয়,

শুধু সুদিনের সহজ সুযোগে নহে-- দুখশোক যেথা আঁধার করিয়া রহে

          নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে।

          নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ জ্যৈষ্ঠ, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1904

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি ভরিয়া লইবে কুম্ভ
Songs
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে।
তলতল ছলছলকাঁদিবে গভীর জল
        ওই দুটি সুকোমল        চরণ ঘিরে।
আজি বর্ষা গাঢ়তম,      নিবিড়কুন্তলসম
        মেঘ নামিয়াছে মম        দুইটি তীরে।
ওই-যে শবদ চিনি,       নূপুর রিনিকিঝিনি--
        কে গো তুমি একাকিনী  আসিছ ধীরে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥
যদি     মরণ লভিতে চাও       এসো তবে ঝাঁপ দাও
                সলিলমাঝে।
        স্নিগ্ধ শান্ত সুগভীর--   নাহি তল, নাহি তীর,
            মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।
নাহি রাত্রিদিনমান--      আদি অন্ত পরিমাণ,
        সে অতলে গীতগান      কিছু না বাজে।
যাও সব যাও ভুলে,               নিখিলবন্ধন খুলে
        ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥
আরো দেখুন
ওরে প্রজাপতি, মায়া
Songs
ওরে    প্রজাপতি, মায়া দিয়ে   কে যে পরশ করল তোরে
              অস্তরবির তুলিখানি   চুরি ক'রে॥
          হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
          বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
          অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
              পাঠায় কে তোর পাখায় ভ'রে॥
     যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়
     চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,
          সুর বাঁধে আর সুর যে হারায় পলে পলে--
          গান গেয়ে যে চলে তারা দলে দলে--
          তার হারা সুর নাচের নেশায়
              ডানাতে তোর পড়ল ঝরে॥
আরো দেখুন
সুমধুর শুনি আজি
Songs
              সুমধুর শুনি আজি,   প্রভু, তোমার নাম।
                  প্রেমসুধাপানে প্রাণ   বিহ্বলপ্রায়,
                      রসনা অলস অবশ  অনুরাগে।।
আরো দেখুন