৭৮ (ore projapati maya diye)

ওরে    প্রজাপতি, মায়া দিয়ে   কে যে পরশ করল তোরে

              অস্তরবির তুলিখানি   চুরি ক'রে॥

          হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা

          বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,

          অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু

              পাঠায় কে তোর পাখায় ভ'রে॥

     যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়

     চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,

          সুর বাঁধে আর সুর যে হারায় পলে পলে--

          গান গেয়ে যে চলে তারা দলে দলে--

          তার হারা সুর নাচের নেশায়

              ডানাতে তোর পড়ল ঝরে॥

রাগ: কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ ফাল্গুন, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নূতন প্রাণ দাও
Songs
নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে ॥
বিষাদ সব করো দূর নবীন আনন্দে,
প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে ॥
আরো দেখুন
এই তো তোমার
Songs
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে--
কোথায় ব'সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে ॥
     তৃণের সারি তুলছে মাথা,   তরুর শাখে শ্যামল পাতা--
     আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুল ফলে ॥
     সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
     আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে।
     আশা তৃষা আমার যত  ঘুরে বেড়ায় কোথায় কত--
মোর জীবনের রাখাল ওগো  ডাক দেবে কি সন্ধ্যা হলে?।
আরো দেখুন
চোখের আলোয় দেখেছিলেম
Songs
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥
ধরায় যখন দাও না ধরা         হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক্‌ তবে সেই কেবল খেলা,    হোক-না এখন প্রাণের মেলা--
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥
আরো দেখুন