২৮৬ (nutan pran dao)

নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে ॥

বিষাদ সব করো দূর নবীন আনন্দে,

প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে ॥

রাগ: নাচারি তোড়ি

তাল: ধামার

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি কেমন করিয়া
Songs
আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥
আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
                   দেখেছি   আমার হৃদয়রাজারে।
আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
                   দেখেছি   চিরজনমের রাজারে ॥
এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।
আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥
আরো দেখুন
নিবিড় ঘন আঁধারে
Songs
নিবিড় ঘন আঁধারে   জ্বলিছে ধ্রুবতারা।
মন রে মোর, পাথারে   হোস নে দিশেহারা ॥
বিষাদে হয়ে ম্রিয়মাণ   বন্ধ না করিয়ো গান,
সফল করি তোলো প্রাণ    টুটিয়া মোহকারা ॥
রাখিয়ো বল জীবনে,   রাখিয়ো চির-আশা,
শোভন এই ভুবনে   রাখিয়ো ভালোবাসা।
সংসারের সুখে দুখে   চলিয়া যেয়ো হাসিমুখে,
ভরিয়া সদা রেখো বুকে   তাঁহারি সুধাধারা ॥
আরো দেখুন
কোন্ দেবতা সে, কী
Songs
কোন্‌ দেবতা সে,  কী পরিহাসে  ভাসালো মায়ার ভেলায়।
স্বপ্নের সাথি,  এসো মোরা মাতি  স্বর্গের কৌতুক-খেলায়॥
সুরের প্রবাহে হাসির তরঙ্গে  বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে
                        নৃত্যবিভঙ্গে
মাধবীবনের মধুগন্ধে মোদিত  মোহিত মন্থর বেলায়॥
যে ফুলমালা দুলায়েছ আজি  রোমাঞ্চিত বক্ষতলে
মধুরজনীতে রেখো সরসিয়া  মোহের মদির জলে।
নবোদিত সূর্যের করসম্পাতে  বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
দিন গত হলে নূতন প্রভাতে  মিলাবে ধুলার তলে  কার অবহেলায়॥
আরো দেখুন