১৭৬ (nibir ghana adhare jwalichhe)

নিবিড় ঘন আঁধারে   জ্বলিছে ধ্রুবতারা।

মন রে মোর, পাথারে   হোস নে দিশেহারা ॥

বিষাদে হয়ে ম্রিয়মাণ   বন্ধ না করিয়ো গান,

সফল করি তোলো প্রাণ    টুটিয়া মোহকারা ॥

রাখিয়ো বল জীবনে,   রাখিয়ো চির-আশা,

শোভন এই ভুবনে   রাখিয়ো ভালোবাসা।

সংসারের সুখে দুখে   চলিয়া যেয়ো হাসিমুখে,

ভরিয়া সদা রেখো বুকে   তাঁহারি সুধাধারা ॥

রাগ: সাহানা

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1309

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার যেতে সরে
Songs
              আমার   যেতে সরে না মন--
তোমার দুয়ার পারায়ে     আমি     যাই যে হারায়ে
              অতল বিরহে নিমগন॥
চলিতে চলিতে পথে   সকলই দেখি যেন মিছে,
     নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ॥
          আমার      মনে কেবলই বাজে
তোমায়     কিছু দেওয়া হল না যে।
     যবে চলে যাই     পদে পদে বাধা পাই,
              ফিরে ফিরে আসি অকারণ॥
আরো দেখুন
নূপুর বেজে যায়
Songs
         নূপুর বেজে যায় রিনিরিনি।
                 আমার মন কয়, চিনি চিনি॥
গন্ধ রেখে যায় মধুবায়ে     মাধবীবিতানের ছায়ে ছায়ে,
ধরণী শিহরায় পায়ে পায়ে,    কলসে কঙ্কণে কিনিকিনি॥
পারুল শুধাইল, কে তুমি গো,    অজানা কাননের মায়ামৃগ।
কামিনী ফুলকুল বরষিছে,     পবন এলোচুল পরশিছে,
আঁধারে তারাগুলি হরষিছে,    ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি॥
আরো দেখুন
আজি বিজন ঘরে
Songs
আজি     বিজন ঘরে নিশীথরাতে    আসবে যদি শূন্য হাতে--
          আমি     তাইতে কি ভয় মানি!
          জানি     জানি, বন্ধু, জানি--
          তোমার  আছে তো হাতখানি ॥
          চাওয়া-পাওয়ার পথে পথে   দিন কেটেছে কোনোমতে,
এখন    সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥
          আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
          তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
          জীবনদোলায় দুলে দুলে   আপনারে ছিলেম ভুলে,
এখন    জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
আরো দেখুন