২০২ (aji bijan ghare nishithrate)

আজি     বিজন ঘরে নিশীথরাতে    আসবে যদি শূন্য হাতে--

          আমি     তাইতে কি ভয় মানি!

          জানি     জানি, বন্ধু, জানি--

          তোমার  আছে তো হাতখানি ॥

          চাওয়া-পাওয়ার পথে পথে   দিন কেটেছে কোনোমতে,

এখন    সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥

          আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,

          তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।

          জীবনদোলায় দুলে দুলে   আপনারে ছিলেম ভুলে,

এখন    জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯১৮

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে ফুল ঝরে
Songs
যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে--
বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে॥
     গন্ধ দিলে, হাসি দিলে, ফুরিয়ে গেল খেলা।
     ভালোবাসা দিয়ে গেল, তাই কি হেলাফেলা ॥
আরো দেখুন
শুভমিলনলগনে বাজুক বাঁশি
Songs
শুভমিলনলগনে বাজুক বাঁশি,
মেঘমুক্ত গগনে জাগুক হাসি।
কত দুখে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরে
সোনার তরী তীরে এল ভাসি।
ওগো পুরবালা,আনো সাজিয়ে বরণডালা।
যুগলমিলনমহোৎসবে শুভ শঙ্খরবে
বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি॥
আরো দেখুন
আয় রে আয় রে সাঁঝের
Songs
          আয় রে আয় রে সাঁঝের বা,  লতাটিরে দুলিয়ে যা—
          ফুলের গন্ধ দেব তোরে  আঁচলটি তোর ভ’রে ভ’রে ।।
          আয় রে আয় রে মধুকর,  ডানা দিয়ে বাতাস কর্—
          ভোরের বেলা গুন্‌গুনিয়ে  ফুলের মধু যাবি নিয়ে ।।
          আয় রে চাঁদের আলো আয়,  হাত বুলিয়ে দে রে গায়—
          পাতার কোলে মাথা থুয়ে  ঘুমিয়ে পড়বি শুয়ে শুয়ে ।
          পাখি রে, তুই কোস্‌ নে কথা— ওই যে ঘুমিয়ে প’ল লতা ।।
আরো দেখুন