৪২ (shubho milon logone)

শুভমিলনলগনে বাজুক বাঁশি,

মেঘমুক্ত গগনে জাগুক হাসি।

কত দুখে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরে

সোনার তরী তীরে এল ভাসি।

ওগো পুরবালা,আনো সাজিয়ে বরণডালা।

যুগলমিলনমহোৎসবে শুভ শঙ্খরবে

বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি॥

রাগ: কানাড়া

তাল: দাদরা-ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

স্বপন-পারের ডাক শুনেছি,
Songs
স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি--
কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥
নয় তো সেথায় যাবার তরে,   নয় কিছু তো পাবার তরে,
                   নাই কিছু তার দাবি--
     বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥
চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,
     দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।
খুঁজে যারে বেড়াই গানে,   প্রাণের গভীর অতল-পানে
                   যে জন গেছে নাবি,
     সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥
আরো দেখুন
বাজো রে বাঁশরী, বাজো
Songs
বাজো রে বাঁশরি, বাজো।
সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।।
বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে–
মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।।
রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,
মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে
বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।।
আরো দেখুন
নয়ন মেলে দেখি
Songs
নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে।
বসন্তরজনীশেষে    বিদায় নিতে গেলেম হেসে--
যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥
আরো দেখুন