১১১ (bajo re bashori bajo)

বাজো রে বাঁশরি, বাজো।

সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।।

বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে–

মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।।

রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,

মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে

বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।।

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মায়াবনবিহারিনী হরিণী
Songs
          মায়াবনবিহারিণী হরিণী
      গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ
            অকারণ।
থাক্‌ থাক্‌, নিজ-মনে দূরেতে,
আমি শুধু বাঁশরির সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
            অকারণ॥
 
           চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
            অকারণ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব--
বাঁধনবিহীন সেই যে বাঁধন
            অকারণ॥
আরো দেখুন
কার মিলন চাও
Songs
          কার মিলন চাও বিরহী--
তাঁহারে কোথা খুঁজিছ ভব-অরণ্যে
কুটিল জটিল গহনে শান্তিসুখহীন ওরে মন ॥
দেখো দেখো রে চিত্তকমলে চরণপদ্ম বাজে-- হায়!
অমৃতজ্যোতি কিবা সুন্দর ওরে মন ॥
আরো দেখুন
আমার প্রাণে গভীর গোপন
Songs
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
          অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে      আগল খুলে পড়ে,
          কার সে নয়ন-'পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
          তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে       বেদনারই দূত আসে,
          আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥
আরো দেখুন